পানির তলে চাটগাঁ শহর হাবুডুবু খেলা
চাক্কাগুলি বৈঠা আর গাড়িরা হয় ভেলা।
একটুখানি বৃষ্টি জলে চাটগাঁ যখন ডোবে
ফেটে পড়ে মানুষগুলো অন্তবিহীন ক্ষোভে!
রাজধানীতে একই দশা বানের জলে ভাসি
নৌকা-কোষা ছুটে এসে দাঁড়ায় পাশাপাশি।
লোভ দেখিয়ে ক্ষোভের আগুন নেভায় নগর পিতা
শহর রক্ষা বাঁধ ফলকে কাটে রঙ্গিন ফিতা!!
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





