
এই ছবিটা...
হারিয়ে যাওয়া দিনের কথা মনে করিয়ে দিল
ইট-পাথরের শহর থেকে গাঁয়ে টেনে নিলো।
ছোটোবেলা মাথাল মাথে বৃষ্টিতে যাই ভিজে
টুপ টুপা টুপ শব্দ হতো মজা পেতাম কী যে!
হারিয়ে গেছে চাষীর মাথাল হুক্কা কিবা ডাবা
তামাক টিকা সরিয়ে বাড়ায় হাল-ফ্যাশানের থাবা।
হারিয়ে যাওয়া অনেক কিছু গাঁয়ে গেলেই খুঁজি
ফিরিয়ে পাওয়ার ইচ্ছে নিয়ে ঘুরে বেড়াই রোজই।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




