নির্বিকার তাকিয়ে ছিলেন তিনি
এ বাড়িটার কাছে জনাব অনেক বড়ো ঋণী।
লুকিয়ে আছে অনেক স্মৃতি ইটের কণায় কণায়
রক্তে ভাসে স্মৃতিগুলো সাপের ফণায় ফণায়।
মালগুলো সব পাখির মতো উধাও হয়ে গেলো
অবাক হয়ে তাকিয়ে ছিলেন, লাগছে এলোমেলো।
কার যে কখন দিন আসে আর কার যে কখন ফুরায়
কার যে কখন পতন আসে কে যে ওঠে চূড়ায়।
হলফ করে যায় না বলা সবই অনিশ্চিত
নিজের চোখে যা দেখেছি নয়রে অকিঞ্চিত।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




