হারিয়ে গেছে পুতুলটি তার হারিয়ে গেছে সুখ
এখান খোঁজে সেখান খোঁজে কেঁদে ভাসায় বুক।
যাকে পায় তাকে বলে পুতুল গেল কই?
পুতুল হারা এই মেয়েটি করছে হই চই।
পুকুর পাড়ে একলা বসে কান্না করে খুকি
আকাশ থেকে একটা পুতুল হঠাৎ দিল ঊঁকি
পুতুল দেখে কান্না ভুলে খুকি বাড়ায় হাত
কোথায় ছিলি পাই না তরে কাঁদি সারা রাত।
পুতুল পেয়ে খুকুর চোখে খুশির পানি ঝরে
একটি পুতুল একটি খুকি ফূর্তি আনে ঘরে।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৭ সকাল ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




