১.
আজকে আমার মনে বড়ো সুখ
ঘুরে বেড়াই রোদের ডানা চড়ে
ঝড়ের তোপে আহত বকের ছানা
সুস্থ করে পাঠিয়ে ছিলেম ঘরে।
২.
হাত-পা বিহীন দুঃস্থ গরিব নারী
তাকিয়ে ছিল মলিন দুটি চোখে
ব্যস্ত পায়ে যাচ্ছি কোথাও হেঁটে
চোখের ভাষা আমায় দিল রুখে।
৩.
আকাশ যখন কাঁদে
বৃষ্টি হয়ে নেমে আসে
মেঘের কালো মেয়ে;
বাতাস যখন ছোটে
লুটিয়ে পড়ে গাছাপালারা
শীতল পরশ পেয়ে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




