সকালবেলা হঠাৎ দেখি সন্ধ্যা নেমে এলো
ঝড় বৃষ্টি বাজের শব্দে জীবন এলোমেলো।
অফিসে যাওয়ার তাড়া নিয়ে বেরিয়ে গেলাম পথে
বৃষ্টি ঝড়ের ফাঁক গলিয়ে এলাম কোনোমতে।
বউটি গেলো শপিং মলে সঙ্গে ছেলেমেয়ে
ওরা নাকি বেজায় খুশি নতুন জামা পেয়ে।
বাইরে এসে থ হয়ে যায় রাস্তা গেছে ডুবে
কেমনে আসে ঘুরে খালি পচিম থেকে পুবে।
এমনি শত সমস্যাতে বেঁচে আছি ঢাকায়
সুখে থাকার স্বপ্নটুকু ঘুরছে গাড়ির চাকায়।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




