গোঞ্জা মেরে মাটি কাটে আমগো মাননীয়
হঠাৎ করে আমজনতা সবচে তাঁদের প্রিয়।
কী হয়েছে কী হয়েছে মাথায় কেন বোজা
আমজনতা বলল হেসে হিসেবটা খুব সোজা
নির্বাচনে ভোট নেবে তাই কাদায় মাখামাখি
ভোটের পরে আয়েস করে ধরবে সোনাপাখি।
ব্যবসাপাতির হিসেব নিকেশ করছে তাঁরা আগে
বুঝত যদি এসব দেখে কাঁপছে মানুষ রাগে!
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




