সবুজ বাবু অবুজ শিশুর মতো
শপিং মলে লিস্টি নিয়ে যায়
টাকাগুলো চড়ুই পাখির দল
হঠাৎ করে কোথায় উড়ে যায়!
আরও যখন কেনার কিছু বাকি
মানি ব্যাগে ভাড়ার টাকা আছে
অভিমানে গাল ফুলিয়ে মেয়ে
থ্রি পিছ নিয়ে এলো বাবার কাছে।
মাথা গরম বাবার তখন ঝরছে মাথার ঘাম
শুকনো মুখে বলল বাবা দেখ তো কত দাম
দাম শুনেই পল্টি খেয়ে ফ্লোরেতে যায় পড়ে
কী হয়েছে বলতে বলতে নিয়ে এলাম ঘরে!!
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৭ দুপুর ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




