ঈদের ছুটি শেষে...
বিদায় নিয়ে আসার পথে হাত বাড়িয়ে মা
আদর দিয়ে বলল আমায় সাবধানেতে যা
ওই ব্যাগেতে পাকা কাঁঠাল এটাতে নারকেল
চিকন চালের বস্তাটা ল বোতলে খাঁটি তেল।
এই যে সাদা বস্তাটা দেখ কালি জিরা চাল
পুঁটলিতে দেখ বাঁধা আছে মাসকেলাইয়ের ডাল।
শাক-সবজি পিঠা-পায়েস শূঁটকি কাঁঠালবিচি
পিঠ হাতিয়ে বলল বাবা এমন কী আর দিছি।
সাবধানে ল ভেঙে যাবে খাঁটি দুধের হাঁড়ি
কাঁপা হাতে মায়ের দানে বোজাই করা গাড়ি।
আর দিও না এসব নিয়ে বিষম রেসারেসি
সম্মুখে যা দিয়েছেন মা অগোচরে তার বেশি।
বাসায় ঢুকে বস্তা খুলে চোখে এলো পানি
ঝাপসা চোখে ভেসে ওঠে মায়ের বদনখানি!
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




