
কোনো কিছু যায় না করা ওদের পিছে ফেলে।
দাওয়াত ছাড়া বিয়েবাড়ি পেলেট নিয়ে বসা
নেংটা-পুটু উদোম-বাদুম কী যে আজব দশা।
অনুষ্ঠানের ফুট ফর্মাস ওরাই করে নিজে
রোদে পুড়ে বেড়ায় তারা জলে ডাঙায় ভিজে।
বিয়েবাড়ির আনন্দ হাসি মাতিয়ে রাখে তারা
বাজির পরে বাজি ফুটায় পুরাই দিশেহারা।
উঁচু গাছের ফল পেকেছে আনতে হবে পেড়ে
মাছ ধরব পুকুর থেকে জাল ফেলবে কে রে?
ডাক দিলেই দস্যুগুলি আসবে দ্রুত ছুটে
গাছের ফল পানির মাছ আনবে ওরা লুটে।
স্বপ্ন ওদের আকাশ সমান কল্পনা দেয় ডানা
নিত্য ওদের চিত্তমাঝে ভাবনারা দেয় হানা!
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




