প্রতিদিনই সন্ধ্যা আসে নেমে
আলোর মশাল জ্বালিয়ে আমি চলি আঁধার কেটে
জীবন কখন যাবে হঠাৎ থেমে
কেউ জানি না গর্তে কখন পড়ব হেঁটে হেঁটে!
কী পেয়েছি তা ভাবি না চাওয়ার হিসেব করি
পাওয়াগুলো আড়াল করে হা-হুতাশে মরি।
সাঙ্গ হলে জীবন লীলা থাকবে সবই পড়ে
যা-করেছি ভাল কিছু রইবে আঁধার ঘরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


