
লক্ষ্মী সোনা যাদু আমার সাবধানেতে যেয়ো
হালকা খাবার দিয়ে দিলাম যতন করে খেয়ো
গরম কাপড় ব্যাগের ভেতর বোতল ভরা পানি
তোমার প্রিয় অলিভ আচার দিয়েছি অনেকখানি।
আমার কথা ভেবে তুমি হয়ো না পেরেসান
দুদিন বাদে আসছি ফিরে তুমি আমার জান।
এলো যখন ফিরে...
হাজার তারার ঝিকিমিকি রাখল তাকে ঘিরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


