অভাব দোষে ঘুষ খায় না স্বভাব দোষে খায়
স্বার্থ ছাড়া কেউ চাটে না অন্য কারো পায়।
দুর্নীতিতে পাকা যারা শোনে না নীতিকথা
চাপে পড়ে কয়েকটা দিন করে নীরবতা।
দুর্নীতি আর ঘুষখোরেরা শক্তিশালী খুব
বেতন ছাড়া উপরি আয়ে দেয় যে তারা ডুব
বাড়ি গাড়ি জমি জিরাত সবই তাদের হাতে
এসব করে বুক ফুলিয়ে উঠছে তারা জাতে।
দুর্নীতিতে নো টলারেন্স শক্ত হাতে ধরেন
সঙ্গে আছে আমজনতা কঠিন বিচার করেন।
দেশটা হতে ঝেটিয়ে তাদের তাড়িয়ে দেব শেষে
উন্নয়নের হাওয়া তখন বইবে সোনার দেশে।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



