
বাসায় ছিল চারটি ডিম জলে দিল ডুব
ডিমের ভেতর ছানা ছিল মেলল যখন পাখা
বৃষ্টি-জলে টাপুর টুপুর যায় না বুঝি রাখা।
একটি ছানা বেরিয়ে বলে আম্মু গেল কই?
আরেক ছানা জল-পুকুরে করছে হই চই।
আম্মু এবং আব্বুু এসে বলল, এবার পালা ;
ঝড় উঠেছে বনের ভেতর উড়ছে গাছপালা।
ঝড় থেমেছে নীল আকাশে রংধণু দেয় হাসি
বলল ছানা যাব কোথায়? বনকে ভালোবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


