শহরে এলেন দাদা
হাঁটতে গেলে লুঙি তোলে, রাস্তাঘাটে কাদা।
এক পসলা বৃষ্টি হয়ে গেলো
রাস্তা খুঁজে পায়না দাদা, মেজাজ এলোমেলো।
রিকসা-গাড়ির চাক্কা পানির তলে
হোঁচট খেয়ে উল্টে পুল্টে পড়ল গভীর জলে
ছাতা জুতা গেলো স্রোতে ভেসে
চুবান খেয়ে দাদা। যা ঘটেছে বলে গেলেন হেসে এবং কেশে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


