গভীর রাতে একা একা ফিরছি যখন বাড়ি
পায়ে পায়ে হাঁটেরে কে? বিপদ দেখি ভারি!
ঘাড় ফিরিয়ে যেই বলেছি কেরে তুই বাও?
মিনমিনিয়ে বলল আমি কিরকি ভূতের ছাও।
কিরকি ভূতের ছাও?!
হাতের ব্যাগ মাটিতে পড়ে কাঁপছে আমার পাও।
কাঁপন দেখে বলল ভূতে ভয়ের কিছু নাই
চলো দুজন বন পেরিয়ে খোলা মাঠে যাই।
খোলা মাঠে কেউ ছিল না আমরা দুজন বসা
হঠাৎ আমায় ঝাপটে ধরে হায়রে কী যে দশা।
পোলার সমান ভূতের ছাওয়ে মারবে আমায় ধরে!
যা হয় হবে টেনে হিঁচড়ে নিয়ে এলাম ঘরে।
ঘরে এসে খাটের উপর ঢিল মেরে দেই ফেলে
মাফ করে দেন ভূত না আমি সুফির বাপের ছেলে!
বলবি না তুই খুলে মুলে পিটনি খাওয়ার আগে?
ভয় হারিয়ে সাহস পেলাম কাঁপছি বিষম রাগে!
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



