
খুটিনাটি যতো কাজ করে সে ভাত বেড়ে দেয় পাতে।
চাওয়াটুকু তার খুব বড়ো নয় পেট ভরে ভাত খাওয়া
এই অসহায় মেয়েটুকু চায় কোনো মতে দিন যাওয়া।
বিশাল প্রাসাদে এক দলা দুখ রয়ে রয়ে কেঁদে মরে
কত ভাংচুর সারা গায়ে তার প্রতিদিন কিল চড়ে।
দাস দাসীদের কষ্ট যাতনা সেই কবে হলো গত
এ যুগের দাসী সাবিনার গা নির্মম ক্ষত বিক্ষত।
তাকে নিয়ে কত কথা ও কবিতা এবং নানান ফিচার
জাগ্রত হোক মানবতা আর সাবিনা পাক বিচার।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



