
মনে হলো পথের বদল উঠেছি কোনো রথে।
সরু পথের দুধার ধরে হাজার রঙিন ফুল
মেৌমাছিদের উত্তেজনায় ফুলেরা খায় দোল।
ফুলের গায়ে হাত বুলিয়ে আদর করে চলি
মনের সুখে ফুলের সাথে নানান কথা বলি।
বলল ফুলে...
একটুখানি জীবন আমার সকালে যাব ঝরে
শুকিয়ে যাবে বোঁটা এবং পাঁপড়ি যাবে পড়ে।
থাকবে বেঁচে তোমার মনে ফুলের ছোঁয়াখানি
সত্যি বড় সুখ পেয়েছি চোখে এলো পানি!
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



