
শিশু ঘুমায় আকাশ তলে বিছানা হয়েছে মাটি
আপন বেগে চলেছে বিশ্ব নিদারুন পরিপাটি!
ছায়া দিয়েছে মেঘেরা আর বৃষ্টি দিয়েছে পানি
রোদের কণারা নিত্য এসে করে যায় টানাটানি।
পথঘাট সব চেনা চেনা তার ছুটে চলা গাড়িগুলি
দমকা হাওয়ারা আদর করে দিয়ে যায় পদধুলি।
ঘুম ভেঙে দেখে মাটির পৃথিবী রেখেছে আঁচল পেতে
দুখের কণারা খুনসুটি করে আনন্দে উঠে সে মেতে।
আপন নিয়মে চলছে জগৎ দেখে না এই দৃশ্য!
সুখ-দুখ আর আবেগ-যন্ত্রণা বহন করেছে বিশ্ব!!
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


