
যখন দেখে সম্মুখে এক ক্ষুধিত সিংহী বসা!
ইনিয়ে বিনিয়ে এটা সেটা কয়
কথাও ফুটে না মনে বড় ভয়
জড়োসড়ো হয়ে ছোট হয়ে যায় হাতির সামনে মশা।
আমি কি আসি সামনে তোমার এতটা সাহস কই
তুমি মহারানি তোমার ভয়ে বনেতে লুকিয়ে রই।
একটা হরিণ ডান দিকে গেছে বড় সে আমার চেয়ে
পথের পাশে পালিয়ে আছে তোমার আভাস পেয়ে।
ক্ষুধিত সিংহী বনের ভেতরে হরিণ খুঁজে মরে
শেয়াল মশাই ছোট ছোট পায়ে চলে যায় নিজ ঘরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


