এত তেল ভাল না কম কম দেও
এত নেয়া ভাল না কম কম নেও।
তেল পানি দিতে দিতে হুঁশ নেই আর
ঘটে যায় মাঝে মাঝে আজব ব্যাপার।
কাকে তুমি কীভাবে করবে খুশি
কার কর গুণগান কারে করো দোষী
বেশি বেশি দিতে দিতে নেই হিতাহিত
প্রতিদানে পেলে তুমি মস্ত ঘুষি!
ঘুষি খেয়ে খুশি থাকো ভাল আর মন্দে
ফল ভাল হয়নারে অকারণ দ্বন্দ্বে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


