রাত্রি যখন ঠিক বারোটা মশা এলো ঘরে
চিকন নাকি এডিস এটা লাফাই ভীষণ ডরে
বলল মশা ভয় করো না, আমি সাধারণ
এত রাতে এখানে আসার তোমার কীবা কারণ!
মেয়র মশাই কী যে দিলেন মাথা ঘুরায় খালি
বলে বেড়ায় মশা নিধন, জোরসে মারো তালি।
এসব শুনে মানুষ যখন মশারি ছাড়া ঘুমায়
মশারা সব দলে দলে গালে এসে চুমায়।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




