ধর্মেই নয় শুধু
সবখানে সত্যি
ভাল নয় বাড়াবাড়ি
এক তিল রত্তি।
বাড়াবাড়ি ফলগুলো
হয় নারে মিষ্টি
তেতো হয় নিমতেতো
চোখে ঝরে বৃষ্টি।
প্রতিদিন এইসব দেখি নেট পেপারে
কারো কোনো গা নেই এইসব ব্যাপারে
বাড়াবাড়ির পরিণতি মাথা হেট লজ্জায়
মাঝে মাঝে মার খেয়ে পড়ে থাকে সয্যায়।
এসো ভাই ত্যাগ করি বাড়াবাড়ি চর্চা
একদম ফ্রি এটা নেই কোনো খরচা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


