ধান খেতের সরু আলে কচি কচি ঘাসে
সাদা ফুল হেলে দুলে তারার মত হাসে
সাদা রং বক এসে খায় মাছ পোকা
এই দেখে মহাখুশি আমাদের খোকা।
কাঁধে নিয়ে বন্দুক আসে এক সাব
খুব বড় শিকারী এই তার ভাব
চুপচাপ গিয়ে সে ঠুস করে ঠিক
পাখা মেলে বকগুলো ছোটে চারিদিক।
পড়ে থাকে এক বক লালে লালে লাল
ছুটে যায় শিকারী তার কী যে হাল।
কাছে যেতে সাদা বকে দেয় জোরে ঠোক
কাঁদে কেনো শিকারী? কানা হলো চোখ!
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




