আমাদের ভাগ্যটা অনেক ভালো
বৃষ্টির পানি এসে ঘরে দেয় হানা
ঢল ঢল বৃষ্টি এসেছে কালও
নন্দিত বন্দি ঘরে একটানা।
এসো ভাই নেমে পড়ি মিশে যাই জলে
ভেসে যাক ঘরবাড়ি সব যাক তলে
জল হয়ে ঠেলে ঠেলে শহর ঘুরে
তারপর স্রোত হয়ে যাব বহু দূরে।
মনে যত দুঃখ ছিল ফেলেছি জলে
স্রোতে ভেসে বহুপথ যাবে সে চলে।
তারপর দুঃখহীন শহরে বসে
তুমি আমি শহরটা বেড়াব চষে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




