রাস্তাগুলো নদী হলো রিকশা-গাড়ি নাও
উঠে বসেন জলদী করে ভিজবে কেন পাও?
চাক্কাগুলো বৈঠা হলো চালক হলো মাঝি
সমস্যা কি, আসুন সবাই নতুন রূপে সাঝি।
হেলে দুলে নেৌকো চলে সারা শহরময়
কেটে গেছে বন্যা-পানির ছুটে আসার ভয়।
কাক-শকূণের বিপদ ভারি উড়ছে আকাশ জুড়ে
পচা খাবার বানের জলে ভাসিয়ে নিল দূরে।
কষ্টগুলো পষ্ট হয়ে নষ্ট করে বেলা
নিজের হাতে তৈরি এসব ইঁদুর বিড়াল খেলা।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




