মেঘের পাতিল উপুড় হলো শহর গেলো ডুবে
উতর দখিন যায় না চেনা পচিম থেকে পুবে।
গাড়ির চাকা বন্ধ এখন নাও চলেছে হেঁকে
অ মাঝি ভাই এদিক আসো বলছে সবাই ডেকে।
হাট বাজারে বিদ্যালয়ে কোমড় সমান পানি
চিকন ডেঙ্গু সব মিলিয়ে জীবন টানাটানি।
শহরবাসীর দুঃখ যাতনা আসে পেপার নেটে
মফঃস্বলের কষ্টগুলো কেউ দেখে না ঘেটে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




