গেরাম থেকে এলেন সুফির বাপে
বলল আমি আইলাম যে বাপ তোমার চাচির চাপে।
কাডোল পাইক্কা ফাডা ফাডা
কাডোল বিচি চেপার গাডা
দিয়া আসেন জলদী কইরা খাইবনে ছোড বাপে।
কই যে আইলাম কইতারি না শহর দেহি ফাঁকা
পানির তলে রাস্তা ঘাট ঢেউ খেলছে খা খা
ডাইক্কা ডুইক্কা পাইনা কিছু কাডোল নিয়া হাঁটা
ডাইনে যাই বায়ে যাই মইধ্যে মইধ্যে গাতা।
উষ্টা খাইয়া পইরা গেলাম গাতার ভিতর ঠ্যাং
কাডোল লইয়া বাসাত আইলাম ডেঙর ডেঙর ড্যাং।
সোফায় বসে বলল চাচা,
গুয়ে মুতের পানির লগে থাহার কাম নাই
বাড়িত গেলে বালা থাকবা চল বাড়ি যাই।
ভাবছি যখন চাচার সাথে চলেই যাব বাড়ি
তরতরিয়ে নেৌকা চলে রোডেতে নাই গাড়ি!!
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




