লজ্জা শরম নেই!!
যা করেছি গোপন করে প্রকাশ করে দিলি
নেতা আমি এমন কী আর খুব সামান্য সিলি।
যা করেছি বেশ করেছি চুপটি করে থাক
কীসের এত চিল্লাচিল্লি কীসের হাক ডাক?
ভীষণ বাড়া বেড়েছিস তোরা ঘার করেছিস ত্যাড়া
তুলে এনে করে দিলাম মা মেয়েকে ন্যাড়া।
এখন তোরা শহর ছেড়ে গ্রামে চলে যা
ভিক্ষা করে বাড়ি বাড়ি গোঞ্জা দিয়ে খা।
নারীর সাথে লড়াই করে খুশিতে দিশাহারা
হঠাৎ দেখে সামনে একি পুলিশ এসে খাঁড়া।
নেতার হাতে ফিতার বদল পড়েছে হাতকড়া
ছাড় পাবি না পাতিনেতা খেয়েছিস তুই ধরা।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



