সিসার ধোঁয়া টানবি কে কে আয়রে ছুটে বারে
ঘুরছে টেবিল উড়ছে ধোঁয়া দুলছে দুয়ে চারে।
আছে, জোড়ায় জোড়ায় বসার আয়োজন
যা চাবি তুই পেয়ে যাবি যখন প্রয়োজন।
শরাব পানে এঁকেবেঁকে পড়বে যখন হেলে
পরি এসে নরম করে তুলবে তোকে ঠেলে।
হা করবি, মুখের উপর সুরার বোতল ঢেলে
হেঁচকা টানে বুকের উপর রাখবে যখন ফেলে;
নেশার ঘোরে উদুম বাদুম ঢেউ খেলে যায় রঙ
চারটে পায়ের কারসাজিতে নানা রকম ঢঙ
তোরা সুরার বাটি মুখে নিয়ে দে কাটিয়ে রাত
নইলে জাতি কেমনে চিনে কেমন অভিজাত!
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



