সুতো ছেঁড়া ঘুড়ি
টাটা দিয়ে এলেবেলে যাচ্ছে উড়ে উড়ে
মাঠ পেরিয়ে বন পেরিয়ে উঠল পাহাড়চূড়ে।
পাহাড় থেকে মেঘের ভেলায় যাচ্ছে ভেসে ভেসে
দূর আকাশের নীল পরিরা বলল তাকে এসে
কোথা থেকে এলেরে ভাই কোথায় যাবে চলে
সুতো ছেঁড়া ঘুড়ি তখন বলল চোখের জলে-
ওই যে নিচে মাঠের বুকে দাঁড়িয়ে আছে খোকা
ঘুড়ি বানায় ঘুড়ি উড়ায় ঘুড়ির বড় পোকা।
সুতো ছিঁড়ে হেলে দুলে এলাম তোমার দেশে
লাটাই হাতে খোকা কাঁদে কী হবে তার শেষে।
ঘুরে ঘুরে মেঘ পাহাড়ে ঘুড়ি এলো চলে
মিশে গেল শিশুর সাথে হাস্য কোলাহলে।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



