
দুধের ওপর বেঁচে আছে মা-হারা এই ছেলে
হাঁড়িপাতিল ভেঙ্গে ফেলে দুধ না কাছে পেলে
মা-ছাগলের সঙ্গে ছেলে খাতির করে রোজ
ইচ্ছে মতো বানে টেনে করে ভুরিভোজ।
দূরে গেলে মা-ছাগলে ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে
এই ছেলেটা মা-ছাগলের আশেপাশে থাকে
বোবা ছাগল অবুজ শিশুর এমনি আজব খেলা
পেছন থেকে মাঝে মাঝে বিবেকে দেয় ঠেলা!
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



