ভালবাসার প্রস্তুতি নিতে নিতে জীবন যখন শেষ
ওমনি শুনি ক্রুদ্ধ নারী হঠাৎ নিরুদ্দেশ।
পাইনা তাকে ঘুরে বেড়াই খুঁজি আঁতিপাঁতি
ব্যাপারটা কি ওইখানেতে কীসের মাতামাতি?
ছুটে গিয়ে যেই দাঁড়ালাম, হাত বাড়িয়ে দেন
একটি পলক দেখেই আমি হারিয়ে ফেলি জ্ঞান।
তারপরে যে কী ঘটেছে বলব না এইখানে
ঝড়ের প্রকোপ কেমন ছিল মনই কেবল জানে!!
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



