
সিমেন্ট বাধা চাকার তলে/তাদের পাকাবাড়ি
বিছনা বাঁকা উদোম ঘরে/ঘোমায় আড়াআড়ি।
স্বপ্ন দেখে ঘোমের ঘোরে/মেয়েটা বিচারপতি
পাবেই পাবে খুঁজে এবার/ভালো থাকার গতি।
ইস্কুলে যায় মেয়েটি তার/স্বপ্নেরা হয় বড়ো
দালান ঘরে সুখে থাকার/ইচ্ছেরা হয় জড়ো।
ফিরে এসে দেখে তারা/সব নিয়েছে টেনে
শেকল বেঁধে কপিকলে/ঘর ফেলেছে ড্রেনে।
তারপরেও স্বপ্নগুলো/দেয় না তাদের ফাঁকি
বাস্তুহারা মা ও মেয়ে/হয়েছে বনের পাখি!!
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



