
পাড়ার কজন দুষ্টু ছেলে করছিল খুব বড়াই
তুই যে এত শক্তি দেখাস তোকে আমরা ডরাই?
কথার পিঠে কথা চলে তপ্ত হলো কড়াই
ধুমধুমাধুম বেধে গেল মস্ত মোরগ লড়াই।
একে ওকে মারছে বেদম ডেং ডেংগা ডেং ডেং
উপুড় হয়ে পড়ে গিয়ে ভাংছে নাক ও ঠ্যাং
পেছন থেকে হঠাৎ কেউ হচ্ছে ভীষণ চড়াই।
খেলা শেষে গেঞ্জি খুলে মুখ মুছে নেয় কেউ
তুই বেশি না আমি বেশি ওঠে কথার ঢেউ
এমনই কত ঝগড়া বিবাদ খাতির তোয়াজ শেষে
এরা নরম মাটির সবুজ ঘাসে আনন্দে যায় ভেসে।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




