

১.
গেলে যাবে প্রাণ...
কষ্ট করে অষ্টপ্রহর। লয় না কারো দান
পা চলে না, হাতটা চলে, তাতেই খুশি চাচা;
জীবন মানে কষ্ট করে মানুষ হয়ে বাঁচা।
২.
তার হাত-পা আছে শক্ত সাবুত
'মান' গিয়েছে মরে
তার জীবন থেকে মানুষ নামের
গর্ব গেছে সরে।
কষ্টবিহীন সহজ পথে ভিখ মেগে খায় চাচা,
করুণ চোখে করুণা নিয়ে পশুর মতো বাঁচা!
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



