

তাঁরা ছিল পাশাপাশি বড় প্রতিবেশি
ভাগ্যের দোলাচালে হলো দুই দেশি
দুই দেশে দুই দল ভাগ হয়ে যায়
কেঁদেকেটে হয়রান নিয়েছে বিদায়।
কত স্মৃতি হাসি দুখ ক্ষনে ক্ষনে ভাসে
সুখে দুখে চোখ মেলে পাবেনারে পাশে
শেষ দেখা শেষ ছোঁয়া শেষ মাখামাখি
মানুষেরা মাঝে মাঝে হয়ে যায় পাখি!
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



