চলে গেল সে...
সঙ্গে নাকি নিয়েছে আলগা শাড়ি
যাক চলে যাক
দেখি কদিন থাকে বাপের বাড়ি!
ঘটনা কি!
মোবাইল ফোনে কয়না দেখি কথা!
কেমন জানি গোমট নীরবতা।
লোক পাঠিয়ে খবর নিলাম শেষে
যা শোনালো লোকটি ফিরে এসে-
উপুড় হয়ে খাটে পড়ে কেঁদে দিশা হারাই
যাকে দেখি তার দিকেই দুহাত তুলে বাড়াই
কী হয়েছে বলনা শুনি কীসের বাড়াবাড়ি?
আমার বউয়ের গায়ে নাকি দেখেছে লাল শাড়ি!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
