
একটুখানি বৃষ্টি হলো একটু জুড়ায় প্রাণ
গাছের পাতা নড়ে চড়ে যেই ধরেছে গান
গানের তালে নূপুর পায়ে বৃষ্টি পড়ে টুপ
বাইরে থেকে বিড়ালছানা ঘরে এসেই চুপ।
দেৌড়ে গেলো খোকন সোনা বৃষ্টিভেজা ছাদে
বায়না ধরে ছোট্ট খুকী ঘরে বসে কাঁদে।
কাঁদিস কেনো, ছাদে যাবি? ওমনি দিল হাসি
নেমে এলো মাথার ওপর বৃষ্টি রাশি রাশি।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



