টুনটুনিদের ছোট্ট বাসা বৃষ্টি-জলে টুপ
বাসায় ছিল দুটি ডিম জলে দিল ডুব
ডিমের ভেতর ছানা ছিল মেলল দুটি পাখা
বৃষ্টি-জলে টাপুর টুপুর যায় না বুঝি রাখা।
একটি ছানা বেরিয়ে বলে আম্মু গেল কই?
আরেক ছানা জল-পুকুরে করছে হই চই।
আম্মু এবং আব্বুু এসে বলল এবার পালা
ঝড় উঠেছে বনের ভেতর উড়ছে গাছপালা।
ঝড় থেমেছে নীল আকাশে রংধণু দেয় হাসি
বলল ছানা পালাবো কেন বনকে ভালোবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
