
এক পাগলে শুয়ে আছে/ একটা আছে বসে
আকাশ থেকে তারার মতন/ জীবন গেছে খসে!
ভাবনাবিহীন জীবন তাদের/ দুলছে দোলাচালে
দেখছে তারা ঘুরছে জগৎ/ ভাবের বেড়াজালে।
কান্না লুকায় হাসির মাঝে/ অশ্রুবিহীন চোখে
আড়াল করে দুখ-যাতনা/ প্রকাশ করে সুখে।
গভীর ছিলো ভালোবাসা/ পায় নি খুঁজে তলি
সব হারিয়ে নিজের জীবন/ দিয়েছে জলাঞ্জলি।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


