

একটুখানি বৃষ্টি হলেই শহর ডুবু ডুবু
অফিস যাওয়া বন্ধ করে ঘরে বসা বুবু।
শহর যদি সাগর হতো, পথেরা হতো নদী
রিকসা গাড়ী নেৌকো হয়ে, চলতো নিরবধি।
নেৌকো কোষায় বাদাম টেনে চলতো হু হু করে
সময় মতো অফিস থেকে ফিরতো সবাই ঘরে।
না'য়ে চড়ে শহরবাসী ঢেউয়ের সাথে খেলে
নেৌকো চলে সুখ আনন্দে বৈঠা ঠেলে ঠেলে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


