
পাগলীমায়ের পাগল মতো একটি অবুঝ ছেলে
কোথায় থাকে কী যে করে মাকে দূরে ফেলে।
না খেয়ে মা কোঁচড় ভরে ভিক্ষে করা ভাতে
ইচ্ছে করে ছেলের মুখে খাওয়ায় নিজের হাতে।
ভাতের থালা সামনে দিয়ে দেখে ছেলে খাওয়া
এই শহরে পাগলী মায়ের এটাই বড় পাওয়া।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


