
আচমকা এক বায়না ধরে নাতি
দাদা আমায় দাওনা কিনে গাড়ি
এত টাকা পাবে কোথায় দাদা
পাতা টেনে ঘুরায় সারা বাড়ি।
বাড়ি জুড়ে গাড়ি চড়ে ঘুরছে একটানা
অল্পতেই দাদা-নাতি খুশিতে আটখানা।

পাড়ার ছেলেরা এক হয়েছে মাঠে
শক্তি সাহস নিয়ে তাদের বড়াই
কথায় কথায় উঠলো ক্ষেপে তারা
বেধে গেল মস্ত মোরগ লড়াই।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



