অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায় আক্রান্ত হয়ে
আমি প্রতিবাদের শব্দ উচ্চারণ করেছি মাত্র
তুমি তার নাম দিলে মূল্যহীন
তোমার জানা ছিল না আমাকে
অবশ্য মানুষ বদলায়
ছোট থেকে বড় হতে হতে মানুষ অনেকখানি বদলে যায়
বদলে যায় সময়ের সমীকরণের সাথে সাথেই
বালক আর যুবকের দৃষ্টিভঙ্গি একই হলে তুমি কি মেনে নেবে তা!??
কখনোই নয়
স্বাভাবিক পরিবর্তন হলেও মানুষ তাই অচেনাই থাকে বেশি
বদল আছে বলেই মানুষ বাঁচতে শেখে ।
আমার আশা
তুমি ভুল বুঝতে বুঝতে একদিন সঠিক বুঝবে আমায়
যদিও তার আগেই
আমি চাপা পড়ে যাচ্ছি তোমার ঘৃণার পাহাড়ে।
আমার দম বন্ধ হয়ে আসছে ,
হয়ত আর কিছু ক্ষণ তারপর সব শেষ।
তুমি বিশ্বাস করো কখনো দাপটে হাঁটিনি ঐ মার্বেলের উপর
গা ভাসিয়েও দেইনি তেমনি কখনো স্রোতে ভেতর
সতর্ক সচেতনে পেরিয়ে গেছি তোমার উপহাসের পথগুলো
তবু দোষ দেইনি তোমাকে পথ রোধের
দেখো তুমি বরাবর তোমার অবস্থান ভুলে যাও
যখন তখন আমাকে দুমড়ে মুচড়ে যাও
অথচ অপবাদ হয় আমার !!!
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


