
রিক্সা গাড়ি নেই বলে কি, থাকবে পড়ে মা
আয় কোলে তুই নিয়ে যাব,আছে আমার পা।
এমনি করে হাসপাতালে, করছে যাওয়া আসা
মাকে নিয়ে পূণ্যছেলের, গভীর ভালোবাসা।

এখানে সেখানে চেয়ে চিন্তে যতটা আনে ভাই
দেয় না কিছু নিজের মুখে বোনকে দিবে তাই।
একটু যদি খেয়াল করি; তাকাই আশে পাশে
ফোটাতে পারি রঙ্গিন ফুল শুকনো মলিন ঘাসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


