গত ক'দিন ধরেই ভীষণ উচাটন উচাটন লাগছে।
প্রতিদিনের পত্রিকা উল্টালেই অসুস্থ লাগে। স্বজন আর প্রতিবেশী বেষ্টিত হয়ে ও বড্ড নিরাপত্তা হীন মনে হয়।
কারে বিশ্বাস করব আর কারে করব না ভেবে পাচ্ছি না।
কি করে বলি আমার সবছেয়ে প্রিয় মানুষটিকেই করছে না ইভ টিজিং, হচ্ছে না কারো আত্মহননের কারন।
আমার ভালবাসার মানুষগুলোই কারো চরম ঘৃণার পাত্র নয় কেমনে বলি?
ভিতরে ভিতরে ঘাপটি মেরে থাকা পশুত্ব দিয়ে আমাকেই যে সে ঘায়েল করবে না সে ভরসা কই পাই?
তাই তো "আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তাঁর ভেতরের কুকুরটাকে দেখব বলে" ............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



