আর কিছুক্ষন পরেই আরমোড়া ভেঙ্গে পাখির ঘুম ভাঙ্গার সময় হবে ।সারারাত ঠায় দাঁড়িয়ে থেকে আলো দেয়া সোডিয়াম লাইট গুলোও আস্তে আস্তে নিভে যাবে ।জানালা দিয়ে ভেসে আসে পাখির কলকাকলি আর কাকের কা কা ধ্বনি ,সাথে শরীর হালকা করা মৃদমন্দ বাতাস । কেমন যেন একটা অচেনা-অজানা ভাল লাগা ।
সবার থাকবে ঘুম ভাঙ্গার প্রচেষ্টা আর আমি নিশাচর করব ঘুমানোর চেষ্টা ।সারা পৃথিবী ঘুমিয়ে থাকবে কিন্তু, আমি নিশাচর সারাটা রাত কি যেন খুজে বেড়াই ।কিন্তু কি যে খুজি সেটাই আবার মাঝে মাঝে খুজিতে হয় ।
মাঝে মাঝে মনে হয় মেঘ হই আবার ভাবি না বৃষ্টি হই ।তাহলে আমার প্রতিটা ফোটা তোমাকে ছুয়ে যাবে ।টুপ টুপ করে ঝরে পড়ব তোমার বানানো কাগজের নৌকাগুলোতে ভিজিয়ে পরিণত করব সাদা পাতায় ।জানো বেশ কয়েক বছর ধরে না আমি বৃষ্টিতে ভিজি না ভাল লাগে না কেউ জোর করলেও ভিজি না ।তোমাকে না পাওয়া পর্যন্ত আমি বৃষ্টিতে ভিজব না ।কি করে ভিজব বল তুমি তো পাশে নেই ।জানো আমার না খুব ইচ্ছে করে তোমার হাত ধরে রেললাইনে স্লিপারে হাটতে হাটতে বৃষ্টিতে ভিজতে ।ইচ্ছে করে ঝুম বৃষ্টিতে তোমাকে নিয়ে রিক্সায় ঘুরতে ।আর সেই বৃষ্টিতে কাক ভেজা হয়ে রাস্তার পাশের টং দোকানের চাফি (কফি ও চায়ের মিক্সার) যা এনে দিবে দুজনের মাঝে খানিক উষ্ণতা ।সেই সাথে জমাট বাধা পানিতে তোমার দৌড়ঝাপ দেখা । জানো এগুলো মনে পড়লে না আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে না ।
জানো খুব সুন্দর ঠান্ডা একটা বাতাস বইছে,কোথা থেকে যেন মাটির সোদা গন্ধটাও আসছে । আকাশের একপ্রান্ত ঘন কাল মেঘে ঢেকে যাচ্ছে ।মনে হয় আকাশ কাপিয়ে বৃষ্টি হবে ।আমি জানি তুমি আসবে না ।আর আমার এই ইচ্ছা গুলোও পূরন হবে না ।বাহিরে বৃষ্টি হবে আর আমি অপলকে দেখব ।নিজের মনের নিজের কল্পনা গুলোকে সাজিয়ে নিয়ে তার মাঝে হারিয়ে যাব । এছাড়া আমার আর কি করার থাকতে পারে বল ।
জানো রাতে এখন আর ঘুমাই না ঘুম আসে না চেষ্টা করলেও না ,পেঁচার মত নিশাচর হয়ে গেছি ।ভোর হতে আর কয়েক ঘন্টা ঘন্টা এখন ঘুমাব,কখন উঠি ঠিক নেই ।
আমি যে নিশাচর ।
আমার তো এই রাত জাগাতেই আনন্দ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




