somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিনন্দন মনোয়ারা বেগম ক্লার্ক,৪৩ বছর পর জন্মসনদ লাভের জন্য

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অভিনন্দন মনোয়ারা বেগম ক্লার্ক তোমাকে, তোমার জন্মসনদ লাভের জন্য। বিজয়ের মাসে এর চেয়ে মহান এর চেয়ে সুখের খবর কী হতে পারে তোমার জন্য, আমাদের জন্য, সকৃতজ্ঞ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাঙালির জন্য! একজন দেশমাতার সন্তান তুমি মনোয়ারা বেগম ক্লার্ক, ৪৩ বছর পর অর্জন করলে তোমার জন্মসনদ। তোমাকে অভিবাদন।

মনোয়ারা, বোন আমার, এবার তুমি বিশ্বকে উঁচিয়ে দেখাও, বলো, দেখো, সারা বিশ্ব দেখো আমার জন্ম-সনদ। জন্মসূত্রে আমি বাংলাদেশের নাগরিক। আমি একজন মনে প্রাণে বাঙালি। আমি একজন শহীদ- কন্যা। আমার অজানা মাবাবা ছিলেন বাঙালি। তাঁরা একাত্তরে মুক্তিযুদ্ধে নাম-না-জানা শহীদ। আমার জন্মভূমি আছে। যে ভুমিতে আমার মা-বাবা মিশে আছেন। সেই দেশই আমার মা। আমার দেশমাতার কাছ থেকে আমি আত্মপরিচিতি লাভ করেছি। সেটাই আমার জন্মসনদ।


জন্মসনদ অর্জনের পর হয়ত এরকম বিপুল আনন্দে আমাদের বোন মনোয়ারা তার কন্যাকে জড়িয়ে ধরছে। তার পাপ্পিকে (দেশমাতার পথ থেকে কুড়িয়ে নেওয়া কুকুর) আদর করছে। প্রাণখুলে হাসছে। প্রেশার কুকার থেকে শব্দ করে যেমন ধোঁয়া বের হয় তেমনি করে দীর্ঘ ৪৩ বছরের চাপা বুকের কষ্টগুলো ছাড়ছে।

মনোয়ারা বাংলাদেশে এসেছিলেন নভেম্বরের ১৯তারিখে, আত্মানুসন্ধানে। মুক্তিযুদ্ধ যাদুঘরে নিজের সম্পর্কে লিখিত সেই দালিলিক প্রমাণ তথা ইতিহাসের একটা টুকরো পেয়ে আত্মআবিষ্কারের খুশিতে মনোয়ারা ক দিন আগেই বিস্মিত হয়েছিলেন। তাঁর আত্মবিশ্বাস জেগেছিল, মনে আশা জেগেছিল, জয় তার হবেই, জাতি তার স্বীকৃতি ও জন্মসনদ দিয়ে তাকে সম্মানিত করবে।



সেই জন্ম গত ১১ ডিসেম্বর ২০১৪ মিলেছে তার হাতে। আত্মানুসন্ধানের অভিযাত্রা সফল হল তার। আজি প্রাতে সুর্য ওঠা সফল হল তোমার বোন আমার।

মনোয়ারা বেগম ক্লার্ক তোমার জীবন সুন্দর হোক। তুমি এগিয়ে যাও। মনে কোনো দীনতা নিও না্। আমরা তোমাকে সম্মাননা জানাই। তোমার মুখে হাসি লেগে থাক। তোমার মনে শহীদ-কন্যার গর্ব ও আত্মতৃপ্তি প্রবাহিত হোক। তুমি সুখো থাকো, পৃথিবীর যেখানেই থাকো বাংলাদেশের জন্ম পরিচয় নিয়ে বাঙালি কৃষ্টি, লাল-সবুজ জাতীয় পতাকা নিয়ে এগিয়ে যাও।

বোন, তোমার জন্মসনদ পাওয়ার ক্ষেত্রে যারা অবদান রেখেছে তারা আমাদের পক্ষ থেকে তোমার মায়ের কাছে, তোমার কাছে ৪৩ বছর ধরে জমে থাকা কিছু ঋণ শোধ করেছে। তাই সেসব ভাইবোনকেও জানাই কৃতজ্ঞতা


কৃতজ্ঞতা: ছবিগুলো সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও হুমায়ুন কবির ঢালীর সৌজন্যে প্রাপ্ত।
লেখা সংগ্রহঃ- সময়ের কণ্ঠস্বর থেকে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×