//আমি জানতাম না আমার ফাসির হুকুম হয়ে গেছে, আমার জেলের পাশে আমার জন্য কবর খোঁড়া হয়েছে, আমি প্রস্তুত হয়েছিলাম। আমি বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে, দুইবার মরে না। আমি বলেছিলাম, আমার মৃত্যু লেখা থাকে যদি আমি হাসতে হাসতে যাবো, আমার বাঙালি জাতিকে অপমান করে যাবনা। তোমাদের কাছে ক্ষমা চাইব না। এবং যাবার সময় বলে যাব জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান।//

১৯৭২ সালের ১০ই জানুয়ারিতে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর দেওয়া ভাষনের একাংশ।
১৬ই ডিসেম্বরে আমরা বিজয় অর্জন করলেও ১৯৭২ সালের এই দিনে আমাদের বিজয়ের আনন্দের পূর্ণতা পেয়েছিলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


